প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও জেলা যুবলীগের সভাপতি জননেতা আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হবিগঞ্জ জেলা যুবলীগ, বিভিন্ন উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের প্রায় শতাধিক সদস্যের একটি প্রতিনিধিদল ২টি বাস, ২টি মাইক্রো ও ৩টি প্রাইভেট কারের একটি বহর নিয়ে গতকাল সকাল ১০.০০টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে জয়বাংলা শ্লোগানে চারদিক মুখরিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেন, আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রধান তীর্থ হলো হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য টুঙ্গীপাড়া। ঘাতকেরা ১৯৭৫ সালের আগষ্টের ১৫ তারিখে ভোরবেলা তাকে হত্যা করে ভেবেছিলো অজপাড়াগাঁ টুঙ্গীপাড়ায় তাঁকে সমাধিস্থ করলে তিনি লোক চক্ষুর অন্তরালে হারিয়ে যাবেন। ইতিহাস স্বাক্ষী দেয় তাদের সেই প্রচেষ্টা মিথ্যা প্রমানিত হয়েছে। আজও তিনি বাঙ্গালী জাতির সকল প্রেরনার প্রধানতম অংশ হয়ে বেঁচে আছেন। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙ্গালী জাতি থাকবে ততদিন কেউ বাংলার পবিত্র জমি থেকে তাঁকে মুছে ফেলতে পারবেনা। এসময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বোরহানউদ্দিন চৌধুরী এ আয়োজনের সকল কৃতিত্ব আতাউর রহমান সেলিমকে উদ্দেশ্য করে বলেন, টুঙ্গীপাড়া ভ্রমন করে উজ্জীবিত যুবলীগের কর্মীরা হবিগঞ্জে সংগঠনকে আরো শক্তিশালী করে আগামী পৌর নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কাজ করবে।