বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বাস চাপায় এক কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ৪৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাস চাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি হচ্ছে-সে নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফয়ছল আহমেদ (১৫)। গতকাল রোববার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে-ফয়ছলসহ তার পরিবারের সদস্যরা আত্মীয় বাড়ি থেকে নিজ বাড়ীর উদ্যেশ্যে রওয়ানা হয়। সৈয়দপুর বাজারে সড়ক পারাপার করার সময় সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগামী মিতালী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম রিপোর্টের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com