বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে আটক কুতুব আলীকে নিয়ে নানা কথা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৫১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানায় আটক কুতুব আলী ও মাদক নিয়ে চুনারুঘাট পৌর শহরে নানান আলোচনা সমালোচনা চলছে। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট পৌর এলাকার বাল্লা রোড থেকে কুতুব আলী (৫২) কে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চানপুর বস্তি এলাকা থেকে ৩৪ বোতল কোরেক্স ও ১৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আটককৃত কুতুব আলীকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য আটককৃত কুতুব আলী চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডে বিগত উপ-নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণ করে অল্প ভোটের জন্য জয়ী হতে পারেনি। সে আগামী চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী। বর্তমানে ওই ওয়ার্ডে তার জন সমর্থন রয়েছে অনেক। কুতুব আলী চুনারুঘাট থানা যুবদল নেতা।
এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লাহ জাহিদসহ পুলিশ পৌর শহরের বাল্লারোড সিনেমা হলের দক্ষিণ পাশে মানিক মিয়ার হোটেল থেকে কুতুব আলীকে আটক করে। তবে আটকের সময় পুলিশ তার কাছে কিছু পায়নি বলে কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। মাদকে কুতুব আলী আটক এ খবর শুনে বাল্লারোড সহ পৌর শহরে মানুষের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়। কুতুব আলী এ মাদক মামলায় ফেসে যাওয়ায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাল্লা রোডসহ পৌর শহরে নানান আলোচানা ও সমালোচনা চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com