বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ৬৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার উদ্যোগে গতকাল সোমবার দুপর ১২টায় শাখা প্রাঙ্গণে প্রাকৃতিক দূর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শাখার ব্যবস্থাপক মোঃ বুরহান উদ্দীন এর সভাপতিত্বে ও কর্মকর্তা মোঃ জাকির হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হেসেন, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও আশরাফ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বাখেন ম্যানেজার অপারেশনস মোঃ মিজানুর রহমান, ত্রাণসামগ্রী গ্রহনকারীদের মধ্যে বক্তব্য রাখেন মুসলেম উদ্দিন, আজিজুন বিবি প্রমুখ।
মোঃ আনোয়ার হেসেন তার বক্তৃতায় ইসলামী ব্যাংকের কল্যাণমূখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রকার সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী তার বক্তৃতায় বলেন ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অবহেলিত মানুষ এর আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে শতাধিক দূর্যোগ পীড়িত ও বন্যাকবলিত জনগণের মধ্যে নগদ টাকা, চাল ও সোয়াবিন তেল ত্রানসামগ্রী হিসাবে বিতরণ করা হয় ।
শাখা ব্যবস্থাপক মোঃ বুরহান উদ্দীন উপস্থিত সকলকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com