বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বাউল কল্যাণ সমিতি গঠন

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা বাউল গান ও সাংস্কৃতিক অঙ্গনের ভক্তদের সমন্বয়ে গতকাল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে এক মিলন মেলা বসে। উক্ত মিলন মেলায় নবীগঞ্জ উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের বাউল গানকে উজ্জীবিত করে তুলতে বাউল কল্যাণ সমিতি গঠনের সিন্ধান্ত হয়। এ উপলক্ষে ইউপি মেম্বার আবদাল মিয়ার সভাপতিত্বে ও গীতিকার এম মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার ও বিটিভির গীতিকার সমাজ সেবক লন্ডন প্রবাসী আব্দুল মুকিত। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ম অহবায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু। এতে বক্তব্য রাখেন, ওয়ারিছুর রহমান তালুকদার, সামছুদ্দিন রানা, মো: এখলাছুর রহমান আজাদ, সুলেমান মিয়া মেম্বার, রঞ্জু দেব, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী আব্দুল মুকিত, দবির মিয়া ভান্ডারী, সাংবাদিক বুলবুল আহমদ, লেবু মিয়া ভান্ডারী, আবুল কালাম, মো: কাছন মিয়া, বিরহী রাজু, সদরুদ্দিন চৌধুরী, আলফু শাহ, আব্দুল ওয়াদুদ ইমন, শিল্পী আব্দুল মতিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে নবীগঞ্জ বাউল কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন, গীতিকার লন্ডন প্রবাসী আব্দুল মুকিতকে আহবায়ক, গীতিকার ও সাংবাদিক এম মুজিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক সামছু মিয়া ও কন্ঠ শিল্পী এখলাছুর রহমান আজাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com