বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের মুখে হাসি ফুটে-এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ৮৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের মুখে হাসি ফুটে এবং উন্নয়ন হয়। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গত বৃহস্পতিবার বিকালে কুর্শি ইউনিয়নের ভুবিরবাক শ্রী শ্রী রাখাল ঠাকুর প্রাঙ্গনে মন্দির নির্মান ও সোলার প্যানেল স্থাপন ও মাটি ভরাট কাজের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কুর্শি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ অমলেন্দু সুত্রধরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হরিপদ দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কুশি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর মিয়া, সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক  গোপেশ চন্দ্র দাশ, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পুজা কমিটির সাধারন সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, করগাও ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ। অনুষ্টানে প্রধান অতিথিকে ক্রেষ্ট উপহার ও মানপত্র পাঠ করা হয়। অনুষ্টানে শেষে অতিথিবৃন্দ এমপি কেয়া চৌধুরীর অনুদানে সম্পাদিত কাজ পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com