বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতির পিতার ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৬২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামী ১৫ আগস্ট হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জেলা পরিষদ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৮ টায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন, ৯ টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোকর‌্যালিতে অংশগ্রহণ, ১০ টায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, মেডিক্যাল ক্যাম্পে যোগদান, বিকাল ৩ টায়  জেলা পরিষদ অডিটরিয়াম (বৃন্দাবন কলেজ সংলগ্ন) এ শিশুকিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৪ টায় আলোচনা সভা ও বিকাল ৫.৩০ টায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়ঃ (ক গ্র“প  প্লে থেকে ১ম শ্রেণী- ইচ্ছেমত, খ-গ্র“প ২য় থেকে ৩য় শ্রেণী- আমার দেশ,  গ গ্র“প ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণী- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ঘ গ্র“প ৭ম থেকে ১০ম শ্রেণী-বঙ্গবন্ধুর প্রতিকৃতি)  উক্ত কর্মসূচীতে সংশ্লিষ্ঠ সকলকে অংশগ্রহনের জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com