বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ পূর্তি দাবির চেক হস্তান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৫৪২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর ইসলামী ডিপিএস প্রকল্পের মাধবপুর জোনাল কার্যালয়ে বীমা গ্রাহক মেয়াদপূর্তি উপলক্ষে গ্রাহক দাবি চেক হস্তান্তর করা হয়েছে। মাধবপুর জোনাল কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক ডাঃ মীর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্প্রতি দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ। এরিয়া ম্যানেজার আব্দুল কাদিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয় ঢাকার প্রকল্প ইনচার্জ আবুল হাসেম মোল্লা, নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ নজরুল ইসলাম, সিনিয়র জিএম মোঃ শাহজাহান খান, পারভিন আক্তার, গোলাপ খা প্রমুখ। অনুষ্ঠানে ৭ জন গ্রাহকের হাতে বীমা মেয়াদ পূর্তির চেক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বীমা গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com