বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দিতে দিশারীর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৪৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজ সেবামূলক সংগঠন দিশারী’র উদ্যোগে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিএসসি, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি ও আলীম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। দিশারীর সভাপতি মোঃ শাকির আলীর পরিচালনায় গত ১১ই আগষ্ট সকাল ১১টায় মাহবুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা। প্রধান অতিথি হিসেবে ছিলেন, সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। বক্তব্য রাখেন এম.সি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হাই, বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান, নবীগঞ্জ সোসাইটি ইউ.এস. এর সভাপতি কেরামত আলী, মিলেনিয়াম টিভি ও দৈনিক হবিগঞ্জের সময় স্টাফ রিপোর্টার এমদাদুল হক, আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক ফাতেমা মোতালেব, রেজাউল ইসলাম, কাওছার আহমদ, বদরুল মিয়া, আশরাফুল ইসলাম, রমজান আলী, আকিকুল ইসলাম শুভ, জুবায়ের, সায়েম আলী, ইমাদ, নুরুল আমিন, শিপন, বায়েজিদ, সৈয়দ আল আমিন, রাজু, মঞ্জু, রুমেল, হাসান, সুহেল, তারেক, মামুন, আনোয়ার, সাজু, মাহফুজ, সাব্বির, রায়হান, জাবেদ প্রমুখ। অনুষ্ঠানে আউশকান্দি ইউপিকে মডেল ইউনিয়ন করার জন্য সমাজের সবাইকে এগিয়ে আসার জন্য দিশারীর পক্ষ থেকে আহবান জানানো হয়। সকল এ+ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামীতে আরো ভাল রেজাল্ট করার জন্য উৎসাহিত করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদেরকে পড়ালেখার ব্যাপারে সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com