বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পরিবেশক সমিতি’র আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পরিবেশক সমিতি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার চৌধুরী বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক। নাছির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হিরাজ মিয়া, দুলাল বণিক, অনুরুদ্ধ কুমার ধর শান্তনু, মহিউদ্দিন রাজু, লক্ষণ পাল, পরিমল মোদক, আব্দুর রকিব রনি, নীল কান্ত দাস শ্যামল, শংকর দাশ শুভ, সালমান আহমেদ, মোস্তফা আলী সরকার, রুহুল আমিন, নিজাম উদ্দিন তালুকদার, জমসেদ আলী, আওয়াল হোসেন, রওশন মন্ডল, শংঙ্ক দাস, আব্দুল শহীদ, আব্দুল হাকিম প্রমূখ।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জগদীশ চন্দ্র মোদককে আহ্বায়ক, মোঃ হিরাজ মিয়া, হাজী শফিকুল ইসলাম, অনুরুদ্ধ কুমার ধর শান্তনু, আব্দুর রকিব রনি, নীল কান্ত দাস শ্যামলকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ পরিবেশক সমিতি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ১ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com