বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গের প্রবেশ মুখে মুক্তিযোদ্ধা চত্বর নির্মাণ হচ্ছে

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৪২১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ সড়কের ত্রিমোহনায় বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গ এর প্রবেশ মুখে মুক্তিযোদ্ধা চত্বর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ৩নং বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পূর্ব ইউ.পি ও ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি’র যৌথ সভায় এ প্রস্তাব গ্রহন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভার শুরুতে ৩নং বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান তার ইউনিয়নের প্রবেশদ্বারে প্রস্তাবিত চত্বরটি মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে উৎসর্গ স্বরূপ মুক্তিযোদ্ধা চত্বর বা স্বাধীনতা চত্বর নামকরণের প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা চত্বর নির্মাণে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনকে সর্বাত্মক ও কার্যকরী উদ্যোগ গ্রহনের জন্য দায়িত্ব অর্পন করা হয়। এ ছাড়া সভায় দেশবাসীকে স্ব-স্ব অবস্থান থেকে চত্বর নির্মাণে সার্বিক সহযোগিতা ও অবদান রাখার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com