বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক এমপি শেখ সুজাত মিয়ার মাতা শেখ আমিনা বিবির মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৬৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার মাতা আলহাজ্ব শেখ আমিনা বিবির মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫টায় গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠন নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সভাপতিত্বে ও নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মুক্তাদির চৌধুরী, শিহাব আহমদ চৌধুরী, আব্দুল আলীম ইয়াছিনী। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা নুরুল হক নবীগঞ্জী, বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা আব্দুর রকীব হক্কানী, মাওলানা মুশাহিদ আলী রায়ধরী, মাওঃ মস্তফা আল-হাদী, মাওলানা মাহমুদুল হাসান। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, নাছির আহমেদ চৌধুরী, আব্দুল বারেক রনি, ছাদিকুর রহমান শিশু, পৌর কাউন্সিলর রিজভী আহমেদ খালেদ, সুন্দর আলী, কওছর আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি এটি এম ছালাম, পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাকের চৌধুরী এমরান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, উপজেলা মৎসজিবী দলের আহবায়ক সাহেব আলী, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আহমদ ঠাকুর রানা, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাহেদ আহমেদ তালুকদার, জিতু মিয়া সেন্টু, ছায়াদ আহমেদ, শাহ রুহেল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমেদ, আবুল কালাম মিঠু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com