শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম রবিবার, ২ আগস্ট, ২০১৫
  • ৪৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ করা হয়েছে। এ সময় মহাসড়কের উপর নির্মিত বেশ কয়েকটি দোকান স্ব-স্ব মালিকরা গুটিয়ে নেয়। জানা যায়, উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে সরকারী জায়গায় ও মহাসড়কের আইল্যান্ডের উপরে অস্থায়ী ঘর নির্মান করে দীর্ঘদিন ধরে দোকান পরিচালনা করে আসছিল একদল সুবিধা ভোগী লোক। গতকাল শনিবার দুপুরে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি উপেক্ষা করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ দোকানের মালিকরা তাদের অবৈধ স্থাপনা স্ব-স্ব উদ্যোগে ভেঙ্গে ফেলেন। অবশিষ্ট দোকান গুলোকে ৩ দিনের সময় দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, শ্রমিক নেতা দিলশাদ মিয়াসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিএনজি শ্রমিকদের রোড ডিভাইডারের বাহিরে সিএনজি রাখারও নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com