বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিজয় দিবস উপলক্ষে বানিয়াচং সুফিয়া মতিন টিএসসি’তে সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ৫৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস পালন করতে বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ব্যাপক কর্মসূচি নিয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে বানিয়াচং সুফিয়া মতিন টিএসসি মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টিএসসি’র অধ্যক্ষ প্রকৌশলী বশির উদ্দিন আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, টিএসসি’র ট্রেড ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ আক্তার হোসেন ও জামাল উদ্দিন জীবন, সহকারি শিক্ষিকা আজিজা বেগম, রাহেলা আক্তার, জান্নাতুল ফেরদৌস, সহকারি শিক্ষক তানভীর জাহান খান, আল-আমীন, হাবিবা বেগম, বেন সমন্বয়কারী আনছার আলী, শিক্ষক বীরেশ চন্দ্র সরকার প্রমুখ। বিজয় দিবসে “কারিগরি শিক্ষায় বানিয়াচংয়ে অগ্রগতি” শীর্ষক আলোচনা সভা ছাড়াও সকালে পতাকা উত্তোলন, খেলাধুলা ও পুরষ্কার বিতরণী কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com