বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য বিভাগ নলাই হাওরে ৪ ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জাব্দকৃত জাল পরে পুড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র জানায়, গত ২৮ জুলাই ২০১৫ খ্রীষ্টাব্দ থেকে বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমনী মোহন পালের নেতৃত্বে স্থানীয় নলাই হাওরে ৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় । যার বাজার মুল্য ৫০ হাজার টাকা। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য কর্মচারী ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জালাল উদ্দিন, নাঈম উদ্দিনসহ সংশ্লিষ্টরা। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার রমনী মোহন পালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান বানিয়াচং উপজেলার নলাই, মকা হাওরের বিভিন্ন বিলে ও হাওরে এক শ্রেণীর মৎস্য শিকারীরা কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধন করেছে খবর পেয়ে নলাই হাওরে অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগীতা করেন, বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলাম সহ সংঙ্গীয় ফোর্স। আরও জানান জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগামী রবিবার উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্য ভস্মিভৃত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com