মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৫ সম্পন্ন হয়েছে। গতকাল সকালে পাতারিয়া গ্রামের মাঠে বঙ্গমাতা টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে (ছাত্রীদের খেলা) ট্রাইবেকারে গুনই সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আতুকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় টিম উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিকালে এল.আর হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু টুর্ণামেন্টের ফাইনালে (ছাত্রদের খেলা) বড়ইউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে হারিয়ে ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় টিম উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। উভয় ফাইনালে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও রায়হানুল হারুন। প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সাধারণ সম্পাদক আব্দুল কাইউমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান, রিপোর্টার্স ইউনিটি’র অর্থ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, আবু বক্কর রহমান দুদু, আব্দুল মালিক, কাউসার আহমেদ প্রমূখ। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিহির লাল আচার্য, সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, সুব্রত দাস, হাফিজ উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষক সমিতির অপর অংশের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন শিক্ষক ফজল উল্লা খান ও আবু ইউসুফ, ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজিজুর রহমান তালুকদার, সদস্য আকবর হোসেন রাজু, খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com