বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা হেফাজতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৩
  • ৯৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হবিগঞ্জ জেলা হেফাজতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় হবিগঞ্জের পুরানগাঁওস্থ মাদানিয়া ফাউন্ডেশনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নায়েবে আমির হবিগঞ্জ জেলা হেফাজতের সভাপতি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওঃ আল্লামা আব্দুল বাছিত আজাদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওঃ শায়েখ হারুনুর রশিদ চৌধুরী, ক্বারী হুসাইন আহমদ, সহকারী সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কাদির হুসাইনী, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়ছল তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওঃ আরিফ বিল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল করিম, মাওঃ জুনেদ আহমদ, সদস্য মাওঃ আব্দুল শহিদ, মাওঃ এমদাদ উল্লা, মাওঃ শাহ্ আলম, মাওঃ জামাল আহমদ, মাওঃ মুশাহীদ আলী, মাওঃ অলি উল্লা, মাওঃ আবু সালেহ, মাওঃ মাহমুদ হাসান, হাফিজ মহিউদ্দিন, হাফিজ আলাউর রহমান, এহিয়া খান, মনর উদ্দিন, নুরুল আমিন, আলাল হোসেন, রুহেল আহমদ প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা আব্দুল মোমিন বলেন, পরকালের উত্তম প্রতিদানের জন্য হেফাজত কর্মীদের ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। পরিশেষে তিনি গত ৫মে শাফলা চত্তরে আহতদের দ্রুত আরোগ্য ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com