মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে বন বিভাগের রিক্সা ও পোষাক বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের বন পাহারা দল (সিপিজি) সদস্যের মধ্যে রিক্সা, পোষাক, লাঠি, বাশি, টর্চ ও জুতা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় জাতীয় উদ্যানে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাঈদ আলী এ রিক্সা ও পোষাক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি বন সংরক্ষক রেহান মাহমুদ, সিএমসির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিট কর্মকর্তা তোয়ায়েল আহমেদ, জোলহাস মিয়া, সিপিজি সভাপতি চিত্ত দেববর্মা প্রমুখ।
বন বিভাগের স্ট্র্যান্দেনিং প্রকল্পের আওতায় জাতীয় উদ্যানের ২টি বন পাহারা দলের ৪০ জন সদস্যের মধ্যে প্রত্যেককে পোষাক, লাঠি, বাশি, জুতা ও টর্চ এবং ত্রিপুরা পল্লীর সিপিজিতে ৩টি রিক্সা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com