বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিদ্যুতস্পৃষ্টে হয়ে একই পরিবারে ৪ জন নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০১৫
  • ৪৭৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বৈদ্যুতিক খুঁটি পুকুরে পড়ে বিদ্যুতস্পৃষ্টে একই পরিবারের চারজন নিহত হয়েছেন পটুয়াখালীর বাউফলে। ধলাপাড়া গ্রামে আব্দুল হাইয়ের বাড়িতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল হাই (৫৫), মেয়ে বিনা (২২) ও মহুয়া (২০) এবং তার শ্যালক ইব্রাহীম (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাইয়ের বাড়ির পুকুরের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি বৃহস্পতিবার রাতে অনেক বৃষ্টি হওয়ার কারণে সেটি পুকুরে পড়ে যায়। পরে আব্দুল হাই সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। এ সময় আব্দুল হাইকে উদ্ধার করতে তার দুই মেয়ে ও শ্যালক পানিতে নামলে তারাও বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি কিন্তু উপজেলা সদর থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় ও বৈরী আবহাওয়ার কারণে পুলিশ এখনও সেখানে পৌঁছাতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com