বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে চোরাই গ্যাস পাইপসহ চোর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৪২০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চোরাই গ্যাস পাইপসহ নবির হোসেন নামে এক চোরকে আটক করেছে। সে উপজেলার বেজুড়া গ্রামের মন্নান মিয়ার ছেলে। গতকাল বৃহষ্পতিবার ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির টহলদল জগদীশপুর মুক্তিযোদ্ধা শ্যামপুর এলাকা থেকে পাচারের সময় পাইপ ভর্তি পিকআপ ভ্যানসহ তাকে আটক করে।
পুলিশ জানান, গত ১৬ জুলাই জগদীশপুর শ্যামপুর এলাকা থেকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর নতুন সঞ্চালন লাইনের ৩টি লোহার পাইপ একদল দুর্র্বৃত্ত চুরি করে নিয়ে যায়। গতকাল বৃহষ্পতিবার ভোর রাতে পিকআপ ভ্যানযোগে চোরাই পাইপ পাচারের সময় ঢাকা-সিলেট মহাসড়ক ও জগদীশপুর মুক্তিযোদ্ধা এলাকায় তেলিয়াপাড়া টহল পুলিশের হাতে নবির হোসেন পাইপ সহ পুলিশের হাতে আটক হয়। গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর নতুন সঞ্চালন লাইনের ঠিকাদারী প্রতিষ্ঠান টেকনোকেল সার্ভিসের ব্যবস্থাপক আবু মাসুদ খান (রানা) বাদী হয়ে ৮ জনের নামে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com