বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী এহিয়া চৌধুরী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৪০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানার গুজাখাইড় গ্রামের হামিদ চৌধুরীর ছেলে ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী এহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পৃথক দু’টি মামলায় উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন দায়রা জজ আদালত। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।  পুলিশ সুত্রে জানা যায়, সিআর-৩১/১২ (দায়রা-৩৭১/১২) মামলায় ৩ মাসের কারাদন্ড এবং ৭০ হাজার টাকা প্রদান এবং সিআর-১১০/০৯ (দায়রা-৩৯৪/১০) মামলায় ১ বছরের সাজা প্রদান করেন হবিগঞ্জে দায়রা জজ আদালত। উক্ত মামলার রায়ের পর থেকেই এহিয়া চৌধুরী বিভিন্ন স্থানে আত্ম গোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের অনুরুধে হবিগঞ্জের পুলিশ শহরের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com