বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাদক ব্যবসায়ীকে ২বছরের মাতলামীর অভিযোগে ১৫ দিনের কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৫৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের কুখ্যাত মাদক স¤্রাট আকবর আলীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃক র্ণেল সাজ্জাত হোসেন জানান-গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে মাধবপুর পৌরসভাধীন পশ্চিম মাধবপুরের মৃত দিল্লর আলীর ছেলে কুখ্যাত মাদক স¤্রাট আকবর আলীর বাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী চোরাচালান ট্রাস্কফোস অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার ঘরে তল্লাশী করে ২১০ পিছ ইয়াবা, ৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, নগদ ১ লাখ ৯৯ টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। অভিযানে বিজিবি মনতলা বিওপির কমান্ডার সুবেদার মহিউদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিজিবি সদস্য অংশ নেয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে উপরোক্ত দণ্ড প্রদান করা হয়।
অপর দিকে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে এক মাতালকে ১৫দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মাতাল হচ্ছে-নাসিরনগর উপজেলার শ্রীপুর গ্রামের আতাব মিয়ার ছেলে খিলু মিয়া (৪৫)।
রোববার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের বিচারক আমিনুল ইসলাম তাকে ১৫দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায় রোববার সকালে ছাতিয়াইন বাজারে মদ খেয়ে মাতলামি করা অবস্থায় ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই.আব্দুল আউয়াল তাকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত খিলু মিয়াকে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০’র ২২(ঘ)ধারায় ১৫ দিনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com