বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌরসভার সাবেক কমিশনার সৈয়দ হেলালের ইন্তেকাল পৌরসভা অর্ধদিবস ছুটি ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও হবিগঞ্জ জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ হেলাল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় পুরান মুন্সেফী আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে তিনি বার্ধক্য জনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুর পর আত্মীয় স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী তার বাসভবনে ছুটে যান। তার প্রথম নামাজে জানাজা সওদাগর মসজিদে বাদ আসর ও সুলতানশী গ্রামে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমসহ পৌরপরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, হবিগঞ্জ পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলনসহ অন্যান্যরা। মরহুম সৈয়দ হেলালের পূত্র সৈয়দ জালাল হবিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য বিভাগে বর্তমানে কর্মরত রয়েছেন। পৌর কর্তৃপক্ষ সাবেক কমিশনার সৈয়দ মোঃ হেলালের মৃত্যুতে শোক প্রকাশ করে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভা অর্ধদিবস ছুটি ঘোষনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com