বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় হামিদুল হক গুরুতর আহত

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ২নং ইউপির বাগাউড়া গ্রামের মোঃ হামিদুল হক (২০) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে। গত ১০ জুলাই রাত ১২টার দিকে তিনি এ হামলার শিকার হন। আহত হামিদুল হক বাগাউড়া গ্রামের মোঃ গোলজার মিয়া ছেলে।
জানা যায়, গত ১০ জুলাই স্থানীয় বাজার হতে হামিদুল হক বাড়ী ফিরছিলেন। তিনি ছোট ভাকৈর রাস্তার মোড়ে পৌছুলে পূর্ব থেকে উৎপেথে থাকা একদল লোক তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে অস্ত্রের মূখে জিম্মি করে তুলে নিে যায়। তারা ছোট ভাকৈর রাস্তার দক্ষিণ পার্শ্বে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করে। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী বাড়ীর লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাকে মরনাপন্ন অবস্থায় রেখে পালিয়ে যায়। আহত হামিদুল হকের সারা শরীরে দাড়ালো অস্ত্রের আঘাতের কারণে তার শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ধরণের হামলায় সমস্ত গ্রামে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে হামিদুল হকের বাবা গোলজার মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পারিবারিক বিরোধের জের ধরে তার আপন ভাই দিদার আহমদ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার আসামীরা হলেন,
নজর মিয়া, খালিছ মিয়া, শিহাব মিয়া, শাহজাহান মিয়া, কামরুল মিয়া, ফজলু মিয়া, তাহার মিয়া, কালাম মিয়া, আবরোজ মিয়া। আসামীরা সবাই পলাতক রয়েছে। আজ বুধবার এই হামলার প্রতিবাদে স্থানীয় সচেতন যুব সমাজের পক্ষ থেকে মানববন্ধনের কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com