বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ছোট ভাকৈরে আনজুমানে তালামিযে ইসলামিয়ার ইফতার মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার ২ নং ইউপির ৮নং ছোট ভাকৈর ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড সভাপতি বিল্লাল আহমদ। সহ-সভাপতি তারেক মিয়া ও সাধারণ সম্পাদক কবির হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ ক্বারী সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্বারী আজিজুল ইসলাম মামুন (জকিগঞ্জি)। আরো উপস্থিত ছিলেন ওযার্ড মেম্বার মোঃ তজমুল মিয়া, মোঃ সমছু মিয়া, মোঃ ফয়জুর রহমান, মোঃ দিলাওর মিয়া, মিয়া কাশেম মিয়া, মোঃ আবু তাহির মিয়া, মোঃ  দবির মিয়া, মোঃ হুমায়ুন মিয়া, বদরুল আহমদ জুয়েল, আব্দুল্লা ওমর জাহাঙ্গির আলম, আলামিন মিয়া, হাবিবুর রহমান, টিপু মিয়া, রোনেল আহমদ, হোসাইন আহমদ প্রমুখ। বক্তারা বলেন আল্লাহ তায়ালার রহমত, মাগফেরাত পেরিয়ে নাজাতের সময় আমরা কাটাচ্ছি। আল্লাহ যেন এই বরকতময় মাসের মত আমাদের বাকী জীবনটি সুখি সুন্দরভাবে কাটাতে পারি। বাংলাদেশের সব ধরনের গজব থেকে মুক্ত রাখে। অবশেষে ওলী কুলের শিরমনি শামসুল ওলামা আল্লামা আঃ লতিফ (ফুলতলী সাহেবের) রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com