মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আউশকান্দিতে দি ফ্রেন্ডস সোসাইটির খাদ্য বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৪০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ দি ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় গরিব অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় সোসাইটির কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন,  সোসাইটির সভাপতি মোঃ আমিনুর রহমান নোমান। আব্দুল হেকিমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজি সাহনুর আলম সানুর, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাহেনা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমদ, এইচ এম ফুল মিয়া, বাবু সমরেন্দ্র, ফাহিম ফয়সাল আহমেদ, মোঃ ফুলকাছ মিয়া, মুজাহিদ আহমেদ, মোঃ সেজু মিয়া, মোঃ মাসুদ খাঁন প্রমূখ। উল্লেখ্য, দি ফ্রেন্ডস সোসাইটি ১৯৯৯সনে আনুষ্টানিকভাবে যাত্রা শুরু করে। এর পর থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় গতকাল আউশকান্দি ইউপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় আড়াই শতাধিক গরীব অসহায় ও দুস্থদের প্রত্যেককে ২লিটার সোয়াবিন তৈল, ২কেজি ময়দা, ২কেজি চিনি, ২প্যাকেট লাচ্চি সেমাই বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com