বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লফিত সিদ্দিকীর ফাঁসির দাবীতে বাহুবলে বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা সদরে গতকাল শুক্রবার বাদ জুম’আ হেফাজতে ইসলামের ব্যানারে সর্বস্তরের তৌহিদী জনতা আ’লীগের সাবেক মন্ত্রী কুলাঙ্গার লতিফ সিদ্দিকীর মুক্তির প্রতিবাদে ও তার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। হেফাজতের বাহুবল উপজেলা সভাপতি মাওলানা আব্দুল খালিক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ আজিজুর রহমান মানিক, আব্দুল হাই, ক্বারী হুসাইন আহমদ প্রমুখ। বক্তারা বলেন, যারা নবী রাসুল (সাঃ) ও ইসলামের বিরুদ্ধে কটা করে তাদের রক্ষা করে সরকার পার পাবে না। হাবিবের মত কুলাঙ্গাররা তাবলিগ, হেফাজতে ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে কটা করে কুৎসা প্রচার করে তাদেরকেও জনতার কাঠগড়ায় দাড়াঁতে হবে। তারা নবী রাসুলের দুশমন। বক্তারা বলেন- আজ শাসকের বিরুদ্ধে কথা বললেই জেলে যেতে হচ্ছে অথচ নবী রাসুলের বিরুদ্ধে কথা বলে লতিফকে জেল থেকে ছাড়িয়ে নেয়া হয়। সমাবেশে লতিফ সিদ্দিকীকে আবারো গ্রেফতারের দাবী জানান বিক্ষোব্ধ জনতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com