বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে এনটিভির যুগপূর্তি পালিত

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সারাদেশের ন্যায় সময়ের সাথে আগামীর পথে শ্লোগানকে সামনে রেখে স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির যুগপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। গতকাল দুপুরে শহরের নতুন বাজার মোড়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। সভাপতিত্ব করেন এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু। র‌্যালী পূর্ব আলোচনায় বক্তব্য দেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, সাংবাদিক এটিএম সালাম, এম এ আহমদ আজাদ, সরওয়ার শিকদার, আবুল কালাম মিঠু, অলিউর রহমান অলি, ফরিদ আহমদ শিকদার, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি খলকু আহমদ চৌধুরী, মতিউর রহমান মুন্না, বুল বুল আহমদ, মহিবুর রহমান, এম এ কাশেম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সময়ের সাথে পথচলায় এনটিভি সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় ব্যতিক্রমী রেকর্ড স্থাপনে সক্ষম হয়েছে। আগামী দিনেও সংবাদ পরিবেশনায় নিরপেক্ষতা অটুট রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com