শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে রোটারী ক্লাবের নববর্ষ উদযাপন ইফতার মাহফিল নতুন কমিটির দায়িত্ব গ্রহন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জে নববর্ষ উদযাপন ও নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল বিকাল ৫টায় শহরে টাউন হল প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের আমির চান কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এতে রোটারী ক্লাবের সকল সদস্যগণ অংশগ্রহন করেন। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় হবিগঞ্জেও স্বতস্ফুর্তভাবে বর্ষবরণ উদযাপন করা হয়। পরে শহরের আমির চান কমপ্লেক্সে স্কাই কুইনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট এডঃ আবুল খায়ের, চাটার্ড প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, পিপি এম এ রাজ্জাক, শামীম আহছান, তাহমিনা বেগম গিনি, আইপিপি মোতাব্বির হোসেন, সেক্রেটারী এডভোকেট লুৎফুর রহমান তালুকদার। নব কমিটিকে কলারব্রীজ পরিহত করে স্বাগত জানান ক্লাবের সদস্যবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি ফরিদ উদ্দিন আহমদ, পিপি সুভাস চন্দ্র দেব, রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক, রোটারীয়ান বাদল কুমার রায়, পিপি ফজলুর রহমান লেবু, পিপি ফনি ভূষন দাস, রোটারেক্ট মোদারিছ আলী টেনু, সাবেক সেক্রেটারী এস এম মহসীন, রোটারিয়ান মিজানুর রহমান শামীম, রোটারিয়ান সৈয়দ রিয়াজ, সৈয়দ তোফায়েল হোসেন কামাল, তানভীর হোসেন শ্যামল, শেখ জামাল, রোটারেক্ট এর প্রেসিডেন্ট কৃষ্ণচন্দ্র শীল, সেক্রেটারী রনি ঘোষ। কোরআন তেলোয়াত করেন মাওলানা নাসির উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com