মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৬৫

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আকছির মিয়ার সাথে মিছির আলীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। bagachura (1)_resized copyএর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাব্যাপি সংঘর্ষে বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় কাউছার মিয়া, এনু মিয়া, নুর আলম, বেনু মিয়া, রফিক মিয়া, এলিম মিয়া, তাজু মিয়া, সেলিম মিয়া, কাইয়ুম মিয়া, নানু মিয়া, মারুফ মিয়া, আশ্রফ আলী, কদ্দুছ  মিয়া, এনাম মিয়া, আইয়ুব আলী, রিনা বেগম, লাভলী বেগম, শেলিনা আক্তার, শাহীন ও জাহাঙ্গীরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত জসিম উদ্দিন, কবির মিয়া ও মিয়াধন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে এনেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পূণরায় যেন এ সংক্রান্ত ঘটনা না ঘটে এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com