মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে মাদকের অপব্যবহার বিষয়ে আলোচনা সভা

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ৪৯৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। একজন মাদকাসক্ত, একটি সমাজ ধ্বংসের জন্য যথেষ্ট এবং মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্ত্বার বিকাশ নিশ্চিত করার আহবান জানিয়ে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, কামরুল হাসান, আব্দুর রহিম, জয়নাল আবেদীন, টিসি বুলবুল ধর, ইউ.পি উদ্যোক্তা আনছার আলী প্রমুখ। সভায় সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, বানিয়াচঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোর ভাবে প্রয়োগের পাশাপাশি মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের দাবী। তিনি এ আন্দোলনে পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিস্বত্বসহ সমাজের সকল শ্রেণি ও পেশার বিবেকবান নাগরিকের সক্রিয় অবদান রাখার উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com