সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের পাশে কালভার্ট নির্মাণ ও স্কুলে কোচিং বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এলাকার কয়েকজন জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগে এ দাবী জানান। অভিযোগে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে ১৯৭০ সালে বাগাউড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পূর্বে স্কুলের দক্ষিণ সীমানায় একটি খাল ছিল। স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় খাল ভরাট করা হয়। এদিকে খাল ভরাটে মাম্মদপুরের নিজ জমির পানির সংকট হবে এমন আশংকায় স্কুলের জায়গায় খাল নির্মান করেন সাবেক চেয়ারম্যান আশিক মিয়া। এ ব্যাপারে আসিক বলেন, যে কোন মূল্যেই স্কুলের জায়গায় কালভার্ট নির্মাণ করবেন।
অভিযোগে আরো, গত ১ এপ্রিল ইভটিজিং এর ঘটনায় ৪ যুবকের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায় করে ও শাস্তি প্রদান করে। এমন কর্মকান্ড ছিল সরকার প্রদত্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতার সমতুল্য। যা ছিল একধরনের প্রহসন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ার আলীর ক্লাস না করেও কাজিরগাঁও গ্রামের বাসিন্দা মরহুম ছাতির মিয়ার পুত্র নুরুল ইসলামকে ৬ষ্ঠ শ্রেনী থেকে ৮ম শ্রেনীতে প্রমোশন, ৬ষ্ঠ শ্রেনীতে পাস না করেও বাগাউড়া নিবাসী আজমান মিয়ার পুত্র আলাল মিয়াকে উত্তীর্ন হয়েছে। তাই নয় এসএসসি সহ বিভিন্ন পরীক্ষার বোর্ড নির্ধারিত ফি এর চাইতে বাড়তি টাকা আদায়ের অভিযোগে বিরুদ্ধে রয়েছে।
এদিকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৫ এ স্কুলের প্রধান শিক্ষকের দূর্নীতি ও তহবিল তছরুপের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন স্থানীয় আফরোজ মিয়া। অপরদিকে গত ২০ জুন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এডঃ মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে এলাকাবাসীকে নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে কৌশলে কোচিং বাণিজ্যের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ার আলী সরকারের নীতিমালা লংঘন করে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com