শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির বাহক আওয়ামীলীগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এতে সভাপতিত্ব করেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, আলমগীর চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আফিল উদ্দিন, কেন্দ্রীয় যুব লীগের সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আফজাল আলী দুদু, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট অব্দুল মোছাব্বির, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সুবির পাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, এদেশের গরীব এবং মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামীলীগের জন্ম। দেশের স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি স্বাধীকার আন্দোলনে এই দল নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এই দল রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশকে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মধ্যম আয়ের দেশে রূপান্তরের কাজ করে যাচ্ছে। যুদ্ধপরাধীদের বিচার নিশ্চিত করা এবং দেশকে ডিজিটিাল বাংলাদেশ গড়াই হবে প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com