মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ডাঃ মোজাম্মেল হোসেনের অপসারণের দাবীতে জনতার বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
  • ৭৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমেপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল হোসেনের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে চুনারুঘাট পৌরবাসী। গতকাল বুধবার দুপুর ১২টায় মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে স্থানীয় সাংবাদিক ওয়াহেদ আলী চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ১২নং রুমে প্রবেশ করতে চাইলে মেডিকেল অফিসার মোজাম্মেল হোসেনের প্রতিষ্ঠিত দি স্কয়ার ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবসায়ী পার্টনার সুজন ও জসিম বাধা দেন। এ সময় ওয়াহেদ আলীর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন ও জসিম ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। এতে সাংবাদিক ওয়াহেদ আলী গুরুতর আহত হন। আহত ওয়াহেদ আলীকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা করানো হয়। এ ঘটনার খবর পেয়ে এলাকাবাসী মেডিকেল অফিসার মোজাম্মেল হোসেনের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসার এর কাছে মৌখিক অভিযোগ করেন। এলাকাবাসী জানান, ডাঃ মোজাম্মেল হোসেন স্থানীয় এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। তিনি সরকারী চাকুরী করেও দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com