বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেট বিভাগে শ্রেষ্ঠ চুনারুঘাট থানার ওসি অমুল্য চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) অমুল্য কুমার চৌধুরী সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের ডিআইজি অফিসে ডিআইজি মিজানুর রহমান পিপিএম এর কাছ থেকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহন করেন। এ সময় উপস্থিত সিলেটের এডিশনাল ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, সিলেটের এসপি নুরে আলম মিনা, হবিগঞ্জের এসপি জয়দেব কুমার ভদ্র, মৌলভীবাজারের এসপি শাহ জামাল ও সুনামগঞ্জের এসপি হারুনুর রশীদ প্রমুখ। এছাড়া চুনারুঘাট থানার এএসআই আলমাস মিয়া সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com