বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আবারো এসআই মমিনুল সিলেট রেঞ্জের শ্রেষ্ট উপ-পরিদর্শক

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ৩য় বারের মতো সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। গতকাল শনিবার সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) এস আই মমিনুলের হাতে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন । মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন। সভায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস আলী,  হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্রসহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এর আগেও তিনি কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য ২ বার বিভাগের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসাবে পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com