বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে সংঘর্ষে আহত আইয়ুব আলী লাইফ সাপোর্টে ফের উত্তেজনা

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০১৫
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ১০ গ্রামবাসীর সংঘর্ষে আহত আইয়ূব আলী (৩০) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সে বিরামচর গ্রামের সুন্দর আলীর পুত্র। এদিকে গতকাল রাতে আইয়ূব আলী মারা এ সংবাদ প্রচার করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
গত বুধবার তুচ্ছ ঘটনা নিয়ে শায়েস্তাগঞ্জের পশ্চিমাঞ্চলে বড়চর, কদমতলি, তালুকহড়াই, কুতুবের চক, নিজগাও এবং শহরের পূর্বাঞ্চলের বিরামচর, মহলুল সুনাম, লেঞ্জাপাড়া, সাবাজপুর, দাউদনগর গ্রামের সংঘর্ষে দেড় শতাধিক লোক আহত হয়। সংঘর্ষে শায়েস্তাগঞ্জ পার্কিং এলাকার ব্যবসায়ী আইয়ূব আলী আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com