মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে নকল নবিসদের মানববন্ধন ও সড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিসরা বিভিন্ন দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। বিভিন্ন অনিয়ম বন্ধ, বেতন স্কেলভুক্তকরণ ও বকেয়া পরিশোধের দাবিতে গতকাল সোমবার দুপুরে তারা অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন। নকল নবিস এসোসিয়েশনের সভাপতি তাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল আলম রুয়েলের পরিচালনায় এতে বক্তৃতা করেন আবু তাহের খান, মো. শাহজাহান, আব্দুল কাইয়ূম প্রমুখ। পরে তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ও ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার মো. মাহবুব আলম গিয়ে তাদের দাবি উর্র্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com