বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৈয়দ মুশফিকের মুক্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অন্তরঙ্গ সংসদের সাধারণ সম্পাদক ও শাপলা সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ এর মুক্তির দাবিতে মিছিল করেছে এলাকাবাসী। গতকাল রবিবার বিকেলে মুসলিম কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, গোসাইপুর, মাস্টার কোয়ার্টার, সবুজবাগ, শ্যামলী, সিনেমাহল রোড এলাকার জনসাধারণ এ মিছিলটি বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলাপাতা রেস্টুরেন্টের সামনে এক পথসভায় মিলিত হয়। শাপলা সংসদের সাধারণ সম্পাদক ডাঃ আহমদুর রহমান আবদালের সভাপতিত্বে ও অন্তরঙ্গ সংসদের সাংগঠনিক সম্পাদক হাসবী সাইদ চৌধুরীর পরিচালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন অন্তরঙ্গ সংসদের সহ-সভাপতি এডভোকেট নিজামুল হক লস্কর, মামুনুর রশীদ খান, কামাল উদ্দিন, মনোহর আলী, আবুল কালাম আজাদ টিপু ও আলমপানা চৌধুরী মাসুদ। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রানু মিয়া, জয়নাল মিয়া, আরিফে রব্বানী টিটু, সালাউদ্দিন চৌধুরী রাজিব, এডভোকেট নিজাম উদ্দিন, মোখলেসুর রহমান ফয়সল, নাহিদুজ্জামান, অপু, পাপন দত্ত চৌধুরী, ফেরদৌস আহমেদ, আলমগীর, জামিউল হাসান, রুবেল, আজিজ, কায়েস, শিপন, তাহির, আলম, ফয়জুল্লা, ছোটন আহমেদ, মোহন চৌধুরী, আল আমীন তালুকদার, বাবু, জীবন, ইকবাল, আব্দুল মতিন, সামছুল ইসলাম, এনামুল, কাওসার, জাহিদ, ফয়েজ, তানিম, সুজন, সাইদ, সানাউল্লাহ, আসাদ, শুভ, উছ¡াস, এমরান, সাদি, লিটন, রাকিব, আশিষ, নয়ন প্রমুখ। বক্তাগণ এলাকার কৃতি সন্তান, সৎ, পরিচ্ছন্ন ও মেধাবী সংগঠক সৈয়দ মুশফিক আহমেদ এর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com