বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দিতে আওয়ামীলীগের উন্নয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ৪৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-সম্পাদক ও সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। নারী জাগরণ, দেশের উন্নয়ন আর দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। কোন চক্রান্ত আর ষড়যন্ত্র ভাগ্য পরিবর্তনের যাত্রাকে ব্যাহত করতে পারবেনা। জঙ্গীবাদ, সন্ত্রাস আর নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন। সাধারণ সম্পাদক সুজন মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, ইউপি সদস্য মাসুক মিয়া, মুক্তিযোদ্ধা আবিদ আলী, মোঃ সিরাজ মিয়া, যুবলীগ নেতা আবদুল হামিদ নিক্সন, আমিনুর রহমান নোমান, আবদুল জলিল, হেমেন্দ্র সূত্রধর, মুবাশ্বির আলী, আরফান মিয়া, মোঃ নুরুজ্জামান, আবু সুফিয়ান, মকসুদ আহমদ চৌধুরী, জুনাব আলী, দিলাশাদ মিয়া প্রমুখ। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com