বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে পুরাতন হাসপাতাল সংলগ্ন হরিজন পল্লী ও এলাকাবাসীর সমর্থন

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ৪৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি জননেতা আতাউর রহমান সেলিমকে পুরাতন হাসপাতাল সংলগ্ন হরিজন পল্লী ও এলাকাবাসী জোর সমর্থন জানিয়ে আগামী পৌর নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। হরিজন পল্লীর বিশিষ্ট মুরুব্বী জগদীশ হরিজনের সভাপতিত্বে এবং মনোলাল হরিজন এর পরিচালনায় আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা বাবু, মোছাঃ খালেদা আক্তার, খাদিজা বেগম, শাহেদ আলী, শেখ আনিসুজ্জামান, জালাল মিয়া, জীবন, মোস্তাফা মিয়া, শওকত আলী, সজল খান, ভানু হরিজন, তন্ময়, বিপ্লব, ফয়সল, সাব্বির খান, অসীম দাস, লিংকন, চমন, মানিক, সোহাগ, সাগর, তুষার, অনিক দেব, আকাশ দেব, শুভ, সুনীল রায়, নিলুফা ইয়াসমিন, রনি, কদম আলী, সালাউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আতাউর রহমান সেলিম বলেন, পৌরসভার উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থা ও পাড়া মহল্লার রাস্তাঘাট উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্ট্রীট লাইট স্থাপনকে তিনি অগ্রাধিকার দিতে চান। তিনি বলেন, হবিগঞ্জের উন্নয়নের প্রাণপুরুষ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপির সহযোগিতায় আধুনিক হাসপাতাল থেকে শ্যামলী পর্যন্ত পুরাতন খোয়াই নদীর দুইপারে ওয়াক ওয়ে নির্মাণ করে নদীর অবশিষ্টাংশ যাতে রক্ষা করা যায় নির্বাচিত হতে পারলে সে চেষ্টা তিনি করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com