বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাবুর্চি কল্যাণ সমিতির মেয়র পদে আতাউর রহমান সেলিমকে সমর্থন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ৭৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম নেতা, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে জোর সমর্থন দিয়েছেন হবিগঞ্জ জেলা বাবুর্চি কল্যান সমিতি। গতকাল এক মতবিনিময় সভায় তারা বলেন আতাউর রহমান সেলিমের মতো কর্মদ্যোগী মানুষই পারবেন হবিগঞ্জ পৌরসভাকে নাগরিকদের কল্যানে জনমুখি করে তুলতে। তাঁকে সমর্থন প্রদানের জন্য বাবুচ্র্ িকল্যান সমিতির সদস্যদের ধন্যবাদ জানিয়ে আতাউর রহমান সেলিম বলেন, তিনি নগরের পিতা নয় সেবক হতে চান। যে সেবক ভোর হবার আগেই সবার অলক্ষ্যে নগরীর ময়লা আবর্জনা পরিস্কার পরিচন্ন করে শহরকে বাসযোগ্য করে তোলে। আলহাজ¦ এডঃ মোঃ আবু জাহির এমপি’র সহযোগিতায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে শহরের নিচু এলাকার জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর ড্রেনেজ সিষ্টেম ও পাড়া মহল্লার অভ্যন্তরের রাস্তাঘাট চলাচলের উপযোগী করে হবিগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নই তার স্বপ্ন। মোঃ মলাই মিয়ার সভাপতিত্বে ও মোঃ সৈয়দ আলীর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, শওকত আকবর সোহেল, শফিকুজ্জামান হিরাজ, এডঃ সুবল গোপ, বাবুর্চি কল্যান সমিতির উপদেষ্টা অনু মিয়া, ফিরোজ মিয়া, মুজিবুর রহমান, হারুন মিয়া, সাদেক মিয়া, রফিক মিয়া, সালাম মিয়া, মোঃ রমজান মিয়া, মোঃ শাহ আলম মিয়া, মোঃ খালেক মিয়া, কাওছার আহমেদ, মফিজ মিয়া, নানু মিয়া, মোঃ আবুল হোসেন, মোঃ লুকমান মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন আহমেদ, দিলুয়ার খান, সিরাজুল ইসলাম শান্ত, জুয়েল আহমেদ, সৈয়দ রাশিদুল হক রুজেন, সজল খান, মোঃ আলমগীর, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জসিম সহ আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com