বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মামলার বাদীকে আসামী পক্ষের মারধর

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৩
  • ৫৮৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মামলার বাদীকে মারধর করেছে আসামীরা। জানা যায়, গত বুধবার সকাল ১০টায় উপজেলার আলীনগর গ্রামের রতন মিয়ার স্ত্রী ও একটি মামলার বাদী রোমেনা খাতুন (২৫)কে মারধর করেছে ওই মামলার আসামী একই গ্রামের মোঃ ছাবু মিয়া ও তার লোকজন।
উল্লেখ্য যে, সম্প্রতি আলীনগর গ্রামের রতন মিয়ার স্ত্রী রোমেনা খাতুন একই গ্রামের মৃত ইনতাজ উল্লার ছেলে মোঃ ছাবু মিয়া (৫০) সহ দুইজনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-২ হবিগঞ্জে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে চুনারুঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। ওই মামলা দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে এঘটনা ঘটায়। রোমেনা খাতুনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com