বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মায়ানমারের মুসলিম হত্যার প্রতিবাদে ইমামবাড়ী ছাত্র মজলিসের মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক মুসলিম নারী ধর্ষন, শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ইমামবাড়ী আঞ্চলিক শাখার উদ্যোগে গতকাল সোমবার বিকাল ২ঘটিকায় রোকেয়া কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিএনজি ষ্ট্যান্ডে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ছাইদুর রহমান সানি, বাংলাদেশ খেলাফতে মজলিসের হবিগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মাও: আঃ রহমান, ছাত্র মজলিস হবিগঞ্জ শহর শাখার সেক্রেটারী মোঃ রবিউল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সভাপতি ফাবাশ্বির আহমদ, মোঃ এমদাদুল হক মিলন, আরিফুর রহমান, রফিকুল ইসলাম, নয়ন আহমদ, আঃ হাফিজ সুলতান, মাহমুদ আলী, জোসেদ, জিহান, মজিবুর রহমান, আজাদ, খলিলুর রহমান, আঃ হাফিজ, নাছির উদ্দিন, জিয়াউর রহমান, ইমন, ইফতেখার, মুতাব্বির আহমদ, মেরাজুল ইসলাম, জাহাঙ্গির আলম প্রমুখ।
বক্তাগণ বলেন বৌদ্ধ সন্ত্রাসীরা যদি তাদের এই ন্যাক্কারজনক কাজগুলো বন্ধ না করে, তাহলে তাদের কে ছাড় দেওয়া হবে না। প্রতিটি মুসলিম দেশে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠবে, বাংলাদেশ ইসলাম ছাত্র মজলিসের মাধ্যমে কঠোর আন্দোলন করা হবে। বাঙালী রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com