বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশনে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও চুনারুঘাট উপজেলা পরিষদের সহযোগীতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধিনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, ডাঃ মিরা পাল, ব্যাকস সভাপতি আলহাজ্ব আকল মিয়া, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, ইউপি সদস্য/সদস্যা, এনজিও কর্মী, ব্রাক কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ আরও অনেকই। সভায় প্রধান অতিথি বাল্য বিবাহ, জন্মনিয়ন্ত্র, নারী ও শিশুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com