মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ছিনতাইকারীর চাপাতির কোপে পরিবহন নেতা আহত

  • আপডেট টাইম সোমবার, ১ জুন, ২০১৫
  • ৪৬৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ছিনতাইকারীর চাপাতির কোপে পরিবহন শ্রমিক নেতা আবু মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছেন। আহত আবু মিয়া উপজেলার রসুলপুর গ্রামের জয়ধর আলীর ছেলে। গতকাল রোববার সকালে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন পরিবহন নেতা আবু মিয়া জানান, রোববার সকালে তিনি মোটরসাইকেলযোগে মাধবপুর থেকে নোয়াপাড়া যাচ্ছিলেন। বেলঘর নামক স্থানে পৌছুলে ৪/৫জনের একদল ছিনতাইকারী একটি অটোরিক্সা দিয়ে মোটরসাইকেলটি আটক করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় এক ছিনতাইকারীকে তিনি ধরে ফেলেন। তাকে ছাড়িয়ে নিতে অপর ছিনতাইকারীরা চাপাতি দিয়ে আবু মিয়ার মাথায় আঘাত করে আটক ছিনতাইকারীকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত আবু মিয়াকে উদ্ধার করে মাধবপুরে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com