বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৩ মাতালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম শনিবার, ৩০ মে, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে ৩ মাতালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ দন্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে থানার এস.আই.সামস-ই তার্বরীজ নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত ডোঙ্গা মিয়ার ছেলে হেলাল মিয়া (২৮) একই এলাকার মৃত মনাই মিয়ার ছেলে সোলাইমান মিয়া (৩৮)ও জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের মৃত বেনু মিয়ার ছেলে জিলু মিয়া (৩০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হেলাল মিয়াকে ১ মাস, সোলাইমান মিয়াকে ১মাস ও জিলু মিয়াকে  ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com