বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০১৫
  • ৬৫৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পূর্ব জালুয়াবাদ (নোয়াহাটি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের হাছন আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব জালুয়াবাদ (নোয়াহাটি) গ্রামের আব্দুল হামিদের সাথে একই গ্রামের আব্দুল বারেক ও তালেব হোসেনের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গত সোমবার দুপুর ১২টার দিকে আব্দুল হামিদ ও আব্দুল বারেকের বাড়ির ছোট ছেলেদের মারবেল খেলাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে আব্দুল বারেকের ছেলে খলিল মিয়া (৪০), ইউনুছ মিয়া (৩৫), রবিউল ইসলাম (৩০), তালেব হোসেনের ছেলে তাজু মিয়া (৪৫), খলিল মিয়ার ছেলে জসীম উদ্দিন (২২) ও সফর আলীসহ আরো কয়েকজন মিলে আব্দুল হামিদ (৪০)কে ধরে এনে পিটিয়ে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বি-বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। এরই মধ্যে ঢাকা নেওয়ার প্রাক্কালে রাত ২টায় বি.বাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হামিদ। এ ব্যাপারে নিহতের স্ত্রী হেলেনা বাদী হয়ে উপরে উল্লেখিতদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। যে কোনো মূল্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com