বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি ইউপি’র বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বয়স্ক-বিধবা, প্রতিবন্ধী, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার দিয়ে ১ কোটি ৩২ লাখ ৩২ হাজার ৬ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ সুজন মিয়া, মোঃ মাসুক মিয়া, সাইদুর রহমান, সুমন মিয়া, আব্দুর রউফ, সংরক্ষিত মহিলা সদস্য আছমা বেগম, পারভিন রহমান শিউলি, সৈয়দা রাহেনা বেগম, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সোনাওর হোসেন খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমাম হাসান মুক্তা, সমাজ সেবক হাজী সুহুল আমীন, আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া, আমিনুর রহমান নোমান, সদ্য প্রয়াত ইউপি সদস্য হাজী বদরুল ইসলাম বকুলের ছোট ভাই মোঃ সেজলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহ আবিদ আলী, হাজী শওকত মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সুলতান মাহমুদ, বিভিন্ন স্কুলের প্রধান ও শিক্ষিকাবৃন্দ। উন্মুক্ত বাজেট সভায় প্রথমেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন কয়েছ আহমদ। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে ইউনিয়নে বসবাসরত প্রত্যেক নাগরিককে ইউনিয়নের ধার্যকৃত করসহ সকল বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শুধুমাত্র সরকারী সহযোগিতার উপর নির্ভরশীল হলে চলবে না। প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে। পুরো বাজেট ঘোষণার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব নূরুল হুদা চৌধুরী ও সার্বিক সহযোগিতা করেন টিএইচপি, এসএলজি প্রজেক্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com