মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৩
  • ৫৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, হবিগঞ্জ জেলা শাখার এক সভা স্থানীয় টাউন মডেল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক এ.বি.এম আঃ বাছিত সেলিম এর পরিচালনায় ও মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শামীম আহমেদ চৌধুরী, জালাল উদ্দিন, প্রাণেশ দাশ, ফখরুল ইসলাম বদরুল, ফখর উদ্দিন চৌধুরী, মনোয়ারা বেগম, হাসিনা বেগম, সুপ্তা দেব, সৈয়দা জারসীন, মোঃ তৈয়ব আলী, দীপ্তেন্দু নারায়ণ রায়, রুবেল মিয়া, জসীম উদ্দিন চৌধুরী, প্রাণেশ গোস্বামী, নাজমুল হক কামাল, গোলাম রাব্বানী, শাহ মুশাহিদ আলী, মোফাজ্জল মিয়া, মতিউর রহমান, সোলেমান মিয়া, বশির আহমেদ, পলাশ সূত্রধর, এনামুল হক, মাহবুব, শ্রী নন্দলাল দাশ, মোঃ আওলাদ মিয়া, মোঃ আবু ইউসূফ, মোঃ আসাদুজ্জামান খাঁন, রুহুল আমীন আখঞ্জী, দীবলু, আবুল কাশেম, কাওছার আহমেদ খান প্রমুখ। নেতবৃন্দ বক্তব্যে বলেন- বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার প্রধান শিক্ষকদের বেতন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা মর্যাদা এবং সহকারী শিক্ষকদের উন্নত স্কেলে বেতন প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা করেন বর্তমান সরকারের মেয়াদকালেই প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর পদমর্যাদা এবং সহকারী শিক্ষকদের উচ্চতর স্কেল মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com